দেশবাংলা

চট্টগ্রামে নিখোঁজ হাজতির এখনো সন্ধান মেলেনি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নিখোঁজ হওয়া হাজতি, মো.ফরহাদ হোসেন রুবেলের এখনো সন্ধান মেলেনি। এ ঘটনায় জেলার ও ডেপুটি জেলারকে প্রত্যাহারের পাশাপাশি, দুই কারারক্ষীকেও সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ।

রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত কোরে উপ-মহা কারাপরিদর্শক ফজলুল হক জানান, কারাগারে বন্দী নিখোঁজের ঘটনায় খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন মো.ছগির মিয়াকে প্রধান করে একজন সিনিয়র জেল সুপার এবং একজন জেলারকে সদস্য করে, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

একইসঙ্গে ওইদিন দায়িত্বরত কারারক্ষী ও সহকারী কারারক্ষীকে,সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া, প্রধান কারারক্ষীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button