দেশবাংলা

গাংনীতে ৫ দোকানে অগ্নিকান্ড, অর্ধ কোটি টাকার ক্ষতি

মেহেরপুরের গাংনী পৌর শহরের বাসস্টান্ডে ৫টি দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে অন্ততঃ অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের।

প্রত্যাক্ষদর্শীরা জানায়, রোববার সকালে সোহাগ বস্ত্রালয় নামের একটি লেপ তোশকের গুদামে, আগুনের সুত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে।

খবর পেয়ে গাংনী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ঘন্টাব্যাপি চেষ্টায়, আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের কারন অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস।

সংশ্লিষ্ট খবর

Back to top button