আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য
গিনির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণে নিহত ২০

মধ্য আফ্রিকার জ্বালানি সম্পদসমৃদ্ধ দেশ ইকুয়েটোরিয়াল গিনির বন্দরনগরী বাটার একটি সামরিক ঘাঁটিতে সিরিজ বিস্ফোরণে, ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরো ৪ শতাধিক।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদসংস্থা আরটি ও আলজাজিরা এ তথ্য জানিয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় শহরের ওই সামরিক ঘাঁটি এলাকায় পরপর ৪ বার বিস্ফোরণ ঘটে। তবে কিভাবে এই বিস্ফোরণ ঘটে এবং তা এখনো জানা যায়নি।
বন্দরনগরী বাটার স্থানীয় টেলিভিশন চ্যানেল টিভিজিইসহ একাধিক সংবাদমাধ্যম জানানো হয়, শহরের হাসপাতালগুলো আহত রোগীতে ভরে গেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে।



