দেশবাংলা
চট্টগ্রাম কারাগার থেকে পালানো আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি ফরহাদ হোসেন রুবেলকে, অবশেষে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদী জেলার রায়পুর থানার বাল্লা কান্দি চর এলাকা থেকে, তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি দল। এর আগে, ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তারের পর কারাগারে নেয়া হয় রুবেলকে।
গত শনিবার নিয়মিত গণনাকালে, ওই বন্দির অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে। পরে সিনিয়র জেল সুপার এ ব্যাপারে কোতোয়ালি থানায় জিডি করেন।
বন্দী নিখোঁজের ঘটনায় জেলার রফিকুল ইসলামসহ এক ডেপুটি জেলারকে প্রত্যাহার করা হয়। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।



