বাংলাদেশআইন-বিচার

এমপি হাজী সেলিমের ১০ বছরের সাজা বহাল

দুর্নীতির মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) হাজী মোহাম্মদ সেলিমের ১০ বছরের সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (৯ মার্চ) আপিলের আবেদনের প্রেক্ষিতে এ রায় ঘোষণা করেন বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।

এর আগে, ২০০৭ সালের ২৪ অক্টোবর হাজী সেলিমের বিরুদ্ধে লালবাগ থানায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ এপ্রিল তাকে ১৩ বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত।

এরপর, ২০০৯ সালের অক্টোবরে এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন হাজী সেলিম। ২০১১ সালের জানুয়ারিতে হাইকোর্ট হাজী সেলিমের সাজা বাতিল করলে দুর্নীতি দমন কমিশন ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে।

আপিলের শুনানি শেষে ২০১৫ সালের ১২ জানুয়ারি রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ। দুর্নীতির এ মামলায় এমপি হাজী সেলিম এখন জামিনে আছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button