রাজনীতিবিএনপি

সঠিক ইতিহাস তুলে ধরায় সরকারের গাত্রদাহ হচ্ছে: ফখরুল

বিএনপি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরায় সরকারের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় স্বাধীনতার ৫০ বছর পরও ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন দলের নেতারা।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আলোচনার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

এসময়ে ক্ষমতার জোরে সরকার ইতিহাস বিকৃত করছে অভিযোগ করে স্বাধীনতা দিবস নিয়েও প্রশ্ন তোলেন দলের নেতারা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের কাছে তুলে ধরায় সরকার প্রধানের গাত্রদাহ্য হচ্ছে উল্লেখ করে দলের মহাসচিব জানান, জিয়াউর রহমানের ঘোষণায় মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল।

গণবিরোধী এ সরকার ক্রমশ দেশ ও জনগণের অধিকার কেড়ে নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button