দেশবাংলা

মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক আটক

চট্টগ্রামের হাটহাজারীতে এক শিশু শিক্ষার্থীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এদিকে এ ঘটনায়, অভিযুক্ত ঐ শিক্ষককে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আটক করেছে পুলিশ।

মাত্র ৩৩ সেকেন্ডের এ ভিডিও ফুটেজে দেখা যায় আট বছরের শিশু শিক্ষার্থী ইয়াসিন ফরহাদকে শিক্ষক হাফেজ ইয়াহিয়া নির্মমভাবে পেটাচ্ছেন। বর্বর এ ঘটনাটি ঘটেছে চট্টগ্রামে হাটহাজারী উপজেলা ভবনের পাশে মারকাযুল কোরআন ইসলামিক একাডেমি মাদরাসায়।

শিশুটিকে মারধরের ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। পরে হাটহাজারী উপজেলার ইউএনও রুহুল আমিনের নেতৃত্ব গতরাতে মাদরাসা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ইউএনও রুহুল আমিনের নির্দেশে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

এদিকে, অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ। শিশু শিক্ষার্থীকে মারধরের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে।

তবে, এ ঘটনায় এখনও শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা হয়নি বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

নাজমুল ইসলাম, বাংলা টিভি, চট্টগ্রাম

সংশ্লিষ্ট খবর

Back to top button