বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার কমেছে ৬০ ভাগ

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতার কমেছে ৬০ ভাগ। ইউএস ইমিগ্রেশন এ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এর পক্ষ থেকে, গত ৯ মার্চ এ তথ্য পাওয়া গেছে।

জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরই, কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের বিরুদ্ধে জারিকৃত নির্বাহী আদেশ, একটি কোর্ট আটকে দিলেও, বাস্তবে অভিবাসী সমাজে স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরী হয়েছে।

বাইডেনের পক্ষ থেকে নির্দেশ রয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক শান্তি-স্থিতির জন্য হুমকি নয়, এমন অভিবাসীদের বিরুদ্ধে কোন অভিযান না চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। এমনকি সীমান্ত রক্ষীদের দৃষ্টি এড়িয়ে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ধরা পড়লেও, কাউকে সরাসরি বহিষ্কারের উদ্যোগ নিতে, অবশ্যই নিকটস্থ উর্দ্ধতন কর্মকর্তার অনুমোদন নিতে হবে।

গ্রেফতারকৃত বিদেশী জাতির জন্য হুমকিস্বরূপ কিনা তা  তিনিখতিয়ে দেখবেন। জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিবেচিত হলেই, গ্রেফতার হওয়া ব্যক্তিকে বহিষ্কার করা যাবে। এভাবেই বাইডেন প্রশাসন অভিবাসনের দীর্ঘ ঐতিহ্যকে মানবিকতায় ফিরিয়ে আনার কৌশল নিয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button