
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসার শিশু নির্যাতনের ঘটনায় গৃহীত কি পদক্ষেপ নেয়া হয়েছে আগামী রোববারের মধ্যে তা জানাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
বৃহস্পতিবার সকালে বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুউদ্দীনের বেঞ্চ এ আদেশ দেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, গ্রেফতার ও মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়েছে কিনা এবং ফৌজদারী আইনে মামলা করা হয়েছে কিনা তা জানানোর নির্দেশনা দিয়েছেন আদালত।
নির্যাতনের শিকার শিশুকে চিকিৎসা ও নিরাপত্তা দেয়া হয়েছে কিনা তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ থেকে ঘটনাটি হাইকোর্টের নজরে আনা হয়। পরে এ আদেশ দেন হাইকোর্ট।
চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার একটি মাদ্রাসার শিক্ষক ইয়াহিয়া ছাত্রকে বেত্রাঘাত করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাংলাটিভি/শহীদ



