
চট্টগ্রামে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএর সেবা পেতে ঘুষ প্রদান ও হয়রানির অভিযোগ করেছেন গ্রাহকরা। ভোগান্তি এড়াতে এখনো দালালদের শরণাপন্ন হচ্ছেন অনেকেই।বিআরটিএ বলছে, দালালদের দৌরাত্ব কমাতে নিয়মিত অভিযান চলমান রয়েছে। এছাড়াও নতুন করে চালু করা হয়েছে অনলাইন সেবা।
চট্টগ্রামের বালুচড়ায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএর কার্যালয়ে প্রতিদিন ভিড় করে বিভিন্ন উপজেলার সেবা গ্রহীতারা। গাড়ির রেজিস্টেশন, নবায়ন, স্মার্ট কার্ড তৈরি, ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা প্রদান করে এ সংস্থা। তবে বিআরটিএর এ কার্যালয় ঘিরে রয়েছে দালালদের দৌরাত্ব। সেবা নিতে আসা গ্রাহকদের অভিযোগ, এখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না।
দালালদের দৌরাত্ম কমাতে অভিযান চলমান রয়েছে জানিয়ে, গ্রাহকদের সেবাসমূহ আরও উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানায় কতৃপক্ষ। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে সেবাসমূহকে আরো সহজ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
বাংলাটিভি/দেশবাংলা



