বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি

দেশের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে অপপ্রচার চালাচ্ছে বিএনপি

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় মাথা নষ্ট হয়ে যাওয়ায় বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও কে-ফোসের ৮ম জন্মবার্ষিকীর আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপি দেশে আশ্রয় না পেয়ে অপপ্রচার চালাতে বিদেশী গণমাধ্যম আল-জাজিরাকে ভাড়া করেছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

তিনি আরো বলেন, সরকার ইসরাইলের কাছ থেকে কোনো অস্ত্র কেনেনি। একটি মহল দেশে গুজব ছড়াতে ব্যর্থ হওয়ায় মোটা অংকের টাকার বিনিময়ে আল-জাজিরায় এ প্রতিবেদনটি করায়। এটি গাঁজাখুরি রিপোর্ট। আমাদের দেশের তৃতীয় সারির, এমনকি অনলাইন টিভিতেও এর চেয়ে ভালো রিপোর্ট হয়।

দেশের চলমান উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আগে দেশের প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশ বিশ্ব মিডিয়ায় খবর হতো। এখন বাংলাদেশের উন্নয়ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের কথা বিশ্ব মিডিয়ায় প্রচারিত হয়, যা অনেকের ভালো লাগে না। তারা সেজন্য ষড়যন্ত্রে লিপ্ত থাকেন।

করোনার টিকা নিয়ে বিএনপির নেতারা অপপ্রচার করেছেন উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা টিকা নিয়ে গুজব ছড়াচ্ছিলেন তারা টিকা নিয়ে বলছেন—ফিলিং বেটার। তাদের লাগে কিনা জানি না, তবে তাদের দেখলে আমরা লজ্জা লাগে। অনেকে গোপনেও টিকা নিয়েছেন বলে শুনেছি।

গুজব রটনা করতেই বিএনপি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছে তবে সরকার মানুষের নিরাপত্তার প্রয়োজনে এই আইন করেছে বলে জানান তিনি।এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের গুজবের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড.হাছান।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button