বাংলাদেশজনদুর্ভোগ

৫৪ নম্বর ওয়ার্ডে জনদুর্ভোগ চরমে, দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি

রাজধানীর দক্ষিণ সিটির ৫৪ নম্বর ওয়ার্ডে সুয়ারেজ অব্যবস্থাপনার কারণে ড্রেনের পানি উপচে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ফলে মুল সড়কসহ বাসাবাড়িতে ঢুকে পড়ছে সুয়ারেজের মলমুত্র ও দুর্গন্ধযুক্ত ময়লা  কালো পানি। এতে করে দেখা দিয়েছে নানা রকম রোগের প্রকোপ। পচা দুর্গন্ধ পানিতে চলাচল করে অনেকে ভুগছেন চর্ম রোগে।

এ অবস্থা চলতে থাকায় অস্বাস্থ্যকর পরিবেশে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছে এ ওয়ার্ডের বাসিন্দাদের। এ দুর্ভোগের জন্য এলাকার বাসীন্দারা জনপ্রতিনিধিদের দায়ী করলেও সংশ্লিষ্টরা বলছেন, ব্যাক্তি সচেতন না হলে সমস্যা সমাধান বিলম্বিত হতে পারে।

এ চিত্র স্বাভাবিক মনে হলেও বেলা বাড়ার সঙ্গে পালটাতে থাকে দৃশ্যপট। আবদ্ধ ড্রেনের উপচে পড়া নোংরা ও ময়লাযুক্ত পানি রাস্তার ওপর উঠে আসে। ফলে বিভিন্ন সড়কে ও বাড়ীর আশপাশে ঢুকে যায় এ ময়লা পানি।

জমাটবদ্ধ এ সব পানিতে মশা-মাছি, আবর্জনার স্তূপ, মলমুত্রসহ রয়েছে নানা রকম বিষাক্ত বর্জ্য। এ চিত্র রাজধানীর জুরাইনের ৫৪ নম্বর ওয়ার্ডের। এতে, করে চর্মসহ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে বাসিন্দারা।

জলাবদ্ধতা এলাকার দীর্ঘ দিনের সমস্যা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সংকট নিরসনে কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ ভুক্তভুগীদের।

এদিকে, সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেয়ার কথা জানালেন স্থানীয় প্রতিনিধি। স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হয়ে চলার ও আহ্বান জানান তিনি।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button