মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩৮ বিক্ষোভকারি নিহত

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর সবচেয়ে রক্তাক্ত দিন পার করল দেশটি। রোববার একদিনেই প্রাণ হারিয়েছেন ৩৯ জন। এদিন দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে।
হামলা চালানো হয়েছে, শিল্প এলাকা বলে পরিচিত হ্লাইংথায়ায় চীনের বেশ কয়েকটি কারখানায়। এনএলডি নেতাদের ডাকে লাঠি-ছুরি নিয়ে সবগুলো বড় শহরে বিক্ষোভে নামে সু চি সমর্থকরা। এদিন বিক্ষোভে নির্বিচার গুলি চালায় পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রোববার শুধু ইয়াঙ্গুনে হ্লাইংথায়া এলাকায় ২২ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া দেশটির অন্যান্য শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হয়েছেন ১৬ জন। আর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন পুলিশ সদস্য।
এদিকে, মিয়ানমারের বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গনের দুটি শিল্পাঞ্চলে সামরিক আইন জারি করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ঘোষণা করেছে।



