
করোনাকালেও বিশ্বের রাজধানী শহরগুলোর মধ্যে বায়ু দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপস এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য।
শনিবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে স্টামফোর্ড বায়ুমন্ডলীয় দূষণ অধ্যায়ন কেন্দ্র ক্যাপস ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, পরিবেশ দুষণের নানা দিক তুলে ধরে সরকারে দৃষ্টি আকর্ষণ করা হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়ন হচ্ছে না।
দুষণে মানব সৃষ্ট কারণ গুলোর মধ্যে নগর পরিকল্পনার ঘাটতি, আইনের দুর্বলতা ও আইন প্রয়োগের সীমাবদ্ধতা অন্যতম কারণ হিসেবে দায়ী করেন পরিবেশ আন্দোলনের নেতারা।



