দেশবাংলা
শাল্লায় হামলা: প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি ২৮ জন আসামীকে ২ দিন করে রিমান্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে, সুনামগঞ্জের সিনিয়র জুডিশিয়াল বিচারক শ্যামকান্ত সিনহা এ রিমান্ড মঞ্জুর করেন। স্বাধীন মিয়াসহ মামলার আসামীদের আদালতে হাজির করে রিমান্ড শুনানী করলে আদালত স্বাধীনের ৫ দিন এবং অন্য আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ মার্চ হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাসকে কেন্দ্র করে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৮৭টি হিন্দুবাড়িতে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে।



