আন্তর্জাতিকএশিয়া

নাইজারে নিহতের সংখ্যা বেড়ে ১৩৭

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৩৭ জন। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে স্থানীয়দের বরাতে রোববার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মৃতের সংখ্যা ছিলো ৬০ জন। এ হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে নাইজার সরকার।

সম্প্রতি নাইজারের মালি সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক হারে বেড়েছে সন্ত্রাসী হামলার ঘটনা। বর্তমানে নাইজারে দুটি জঙ্গি গোষ্ঠী সক্রিয় আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button