বিশ্ববাংলা

কুয়েতে চলমান কারফিউয়ের সময় কমেছে

কুয়েতে চলমান কারফিউ এর সময় কমেছে ১ ঘন্টা। দেশটির চলমান কারফিউ’র সময় ১২ ঘন্টা থেকে কমিয়ে ১১ ঘন্টা করা হয়েছে। দেশটির সরকারি মুখপাত্র তারেক আল-মুজরিমের প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ খবরটি জানায়, স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস।

ওই দৈনিকটি আরো জানায়, কারফিউ এর সময় চলাকালীন রেস্টুরেন্টগুলো, হোম ডেলিভারি সার্ভিস দিতে পারবে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত। এছাড়াও, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত শুধুমাত্র নিজ গৃহের আঙিনায়, হাঁটার অনুমতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৭ মার্চ, কুয়েতের মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী, এক মাসের জন্য বিকেল ৫টা থেকে পরদিন ভোর ৫টা পর্যন্ত” ১২ ঘন্টার আংশিক কারফিউ ঘোষণা দেয়া হয়।

এর আগে গত বছরের ১২ মার্চ, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে, উপসাগরীয় এ দেশটি প্রথম আংশিক কারফিউ জারির ঘোষণা দেয়।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button