বাংলাদেশআওয়ামী লীগজনদুর্ভোগ
অধিক সংক্রমিত এলাকা লকডাউন হতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা সংক্রমণ রোধে, বেশি আক্রান্ত এলাকায় লকডাউন দিতে সরকারকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে, করোনার টিকাপ্রাপ্তিতে সৃষ্ট জটিলতাও শিগগিরই সমাধান হবে বলেও জানান তিনি।
সকালে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের সম্প্রসারিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এ সময়, আবারও দেশে আশংকাজনক হারে করোনার সংক্রমণ বাড়ছে- উল্লেখ করে, এর লাগাম টানতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
সারা বিশ্বে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায়, টিকা প্রাপ্তিতে সৃষ্ট জটিলতাও দ্রুতই সমাধান হবে বলেও জানান তিনি। এ সময়, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি, সবাইকে জনসমাগম এড়িয়ে চলারও পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



