
দিন দিন বেড়েই চলছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে মশার অত্যাচার। করোনার পাশাপাশি মশার উপদ্রব জনজীবনে মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ থেকে রক্ষা পাওয়ার জন্য উল্লেখযোগ্য কোনো কার্যক্রম দেখা যাচ্ছে না। তবে আশার বানী শুনিয়েছেন সিটি মেয়র।
অতীতের তুলনায় এ বছর ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মশার উপদ্রব বেশি দেখা যাচ্ছে। মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দিনের বেলায়ও ঘরের দরজা জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। সন্ধ্যার পর থেকেই বেশি আক্রমনে যায় মশারা। মাঝে মধ্যে ওষুধ প্রয়োগ করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। মশা নিধনে নিয়মিত ড্রেন ও আগাছা পরিষ্কারের দাবি স্থানীয়দের।
মশা নিধনে সিটি কর্পোরেশনের নেয়া পদক্ষেপের সমালোচনা করে দ্রুত ক্রাশ প্রোগ্রামের দাবি জানিয়েছেন জেলা জনউদ্যোগের এ নেতা।

কিছুটা অসহায়ত্বের কথা স্বীকার বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে মশার উপদ্রব মোকাবেলা করার কথা বলেছেন সিটি মেয়র ইকরামূল হক টিটু। মশা নিধনে কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপের পাশাপাশি প্রত্যেককে সচেতন হওয়ার আহবান সংশ্লিষ্টদের।
বাংলাটিভি/শহীদ



