বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন

দেশের মৎস্য সম্পদের উন্নয়নে যারা শত্রু তাদের বিষয়ে কোনো তদবির না শুনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
দুপুরে ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, সহজ সরল ও অসহায় মৎস্যজীবীদের ব্যাবহার করে অবৈধভাবে জাটকা আহরণের নেপথ্যে রয়েছে এক শ্রেণীর অসাধু চক্র; তারা দেশ ও সমাজের শত্রু। তারা দেশের সবচেয়ে মূল্যবান এবং পুষ্টিকর মাছ ইলিশের বৃদ্ধিতে বাধা দেয়।
তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার ফলেই দেশে ইলিশের উৎপাদন বেড়েছে এবং অব্যাহত তা রাখতে হবে। এসময় পোল্ট্রি, দুধ, মাছ, প্রাণি ও প্রাণিজাত পণ্য পরিবহন ও বিপণনে যেন বাধা সৃষ্টি না হয় সে বিষয়ে প্রশাসনের সবাইকে সজাগ দৃষ্টি রাখারও আহ্বান জানান শ ম রেজাউল করিম।
বাংলাটিভি/শহীদ



