যুক্তরাষ্ট্রে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে, একটি বাড়ি থেকে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে, দেশটির পুলিশ।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠের একটি অ্যাপার্টমেন্ট থেকে, স্থানীয় সময় সোমবার সকালে, ওই ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়,নিহতরা অভিবাসনের মাধ্যমে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত হয়েছিলেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, পরিবারের ছয় সদস্যের মধ্যে দুই ভাই, অন্য চার সদস্যকে হত্যার পর, নিজেরা আত্মহত্যা করেন।
এদিকে, টেক্সাস অঙ্গরাজ্যের অ্যালান শহরের পুলিশ জানায়,ওই পরিবারের কোনো এক সদস্য আত্মহত্যা করেছেন বলে, তাদের পারিবারিক এক বন্ধু পুলিশকে জানানোর পর, তারা ওই বাড়িতে যান। স্থানীয় সংবাদমাধ্যম দ্য ডালাস মর্নিং নিউজকে পুলিশ সার্জেন্ট জন ফেলতি জানান,ধারণা করা হচ্ছে,ওই পরিবারের দুই ভাই আত্মহত্যা করার ব্যাপারে একমত হন এবং এর আগে তাদের পুরো পরিবারকে হত্যার সিদ্ধান্ত নেন।
আত্নহত্যা করার আগে, সোশ্যাল মিডিয়ায় ফারহান তৌহিদ সুইসাইড নোট লিখে শেয়ার করেন। নিহতদের মধ্যে দুজন টিনএজ বয়সী ভাই,তাদের এক বোন,তাদের বাবা-মা এবং দাদি রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



