বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ৮৫ হাজার ছাড়িয়েছে

কোনভাবেই থামছে না বিশ্বব্যাপী করোনার দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডব। দিন দিন এ ভাইরাসটি আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২৮ লাখ ৮৫ হাজার এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩০ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার (৭ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭২ লাখ ৬০ হাজার ৯০ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৫ লাখ ৬০ হাজার ৪৩৮ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭০ হাজার ২৬০ জনের।
ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৬ হাজার ৫৮ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৩৬৪ জন। ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৭৪৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ২০৮ জনের।
ফ্রান্স এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৪১ হাজার ৩০৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৭ হাজার ২৭৩ জন। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৫ লাখ ৮৭ হাজার ৮৬৮ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ১ হাজার ১০৬ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বাংলাটিভি/শহীদ



