
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৭৮ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮১৯ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ এবং মোট মারা গেছেন ৯ হাজার ৭৩৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ২১২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল গতকাল শনিবার (১০ এপ্রিল), ৭৭ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ২৯৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৩৭৬টি। এখন পর্যন্ত ৫০ লাখ ২ হাজার ৮৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৯ দশমিক ৮১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং নারী ২৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৭ হাজার ২৭৯ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ২ হাজার ৪৬০ জন।
বাংলাটিভি/রাজ



