
দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে, আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলাচলে বিধি-নিষেধ আরোপ করে, প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আজ সকালে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, কেবলমাত্র জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া এই সময় সরকারী –বেসরকারী সকল অফিস বন্ধ থাকবে। এছাড়া শিল্প-কারাখানা খোলা থাকবে, তবে সেক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। বিধিনিষেধের আওতায় দেশজুড়ে সবধরণে গণপরিবহন বন্ধ থাকবে।
এছাড়া বন্ধ থাকবে নৌযান, রেলসহ অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান চলাচল। জনসাধারণের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে, স্বাস্থ্যবিধি মেনে উন্মুক্তস্থানে কাঁচাবাজার ও নিত্যপণ্যের কেনাকাটা চালু থাকবে, তবে তা সকাল ৯টা থেকে বিকাল ৩ টার মধ্যে সারতে হবে।
এছাড়া খাবারের দোকান ও রেস্তোরা দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭ টা এবং রাত ১২ টা থেকে ভোর ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে। এছাড়াও জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে, নির্দেশনা দেয়া হয়েছে সরকারী প্রজ্ঞাপনে।
বাংলাটিভি/শহীদ



