
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৬৯ জনের মৃত্যু এ নিয়ে মৃতের সংখ্যা ৯ হাজার ৮৯১ জন।
একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬ হাজার ২৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৮৫ জন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৫৩ জনসহ। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৮৫ হাজার ৯৬৬ জন।৩২ হাজার ৯৫৫টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৬ শতাংশ।
এদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ৪৩ জন পুরুষ, বাকি ২৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৬৯ জনের মধ্যে ৩৯ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২০, ৪১ থেকে ৫০ বছরের ৭ এবং ৩১ থেকে ৪০ বছরের ৩ জন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



