
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ৯৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৮১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪ হাজার ১৯২ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১৫ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৯৭ হাজার ২১৪ জন।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ২১ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৪ দশমিক ৪৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯৪ জনের মধ্যে পুরুষ ৬৪ জন এবং নারী ৩০ জন। মারা যাওয়া ৯৪ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন ছিলেন।
বাংলাটিভি/শহীদ



