ক্ষুদ্রাকৃতি নারী পুরুষের বিয়ে, নবদম্পতিকে দেখতে ভিড়

ক্ষীর্নকায় এক নারী ও পুরুষের বিয়ে হয়েছে। এ বিয়ের খবর শুনে গ্রামে শত শত লোক তাদের দেখতে ভীড় করছেন। ঘটনাটি ঘটেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আউশিয়া গ্রামে।
বর আব্বাস উদ্দীন। বয়স ৩২ হলেও, উচ্চতা মাত্র ৪০ ইঞ্চি। অপরদিকে মিম খাতুনের বয়স ১৮ এবং উচ্চতা ৪২ ইঞ্চি। দুজনের বিয়ে নিয়ে চিন্তায় ছিলেন, দুই পরিবার। অবশেষে, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ে হলো, এই দুজনের। বর্তমানে দুই পরিবারে বইছে উৎসবের আমেজ। আব্বাস উদ্দীন ওই উপজেলার আউশিয়া গ্রামের আজিবর মন্ডলের ছেলে এবং মিম খাতুন একই উপজেলার লক্ষনদিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে।
ক্ষুদ্রাকৃতি নব এই নব-দম্পতিকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন এলাকার মানুষ। আকৃতিতে ছোট হলেও বিয়ে নিয়ে তারা ভিশন খুশি।
কৃষক পরিবারে জন্ম আব্বাস উদ্দিনের। অনেকদিন ধরে ছেলের জন্য মেয়ে খুঁজছিলেন বাবা। অবশেষে শৈলকুপার লক্ষনদিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে মিম খাতুনকে ছেলের জন্য বিয়ের পয়গাম পাঠান তিনি।রাজি হয়ে যায় কনের পরিবার। এরপর আসে সেই মাহেদ্রক্ষণ
কণে বলেছেন সবধরনের কাজ করতে পারেন তিনি। আর দাম্পত্য জীবন অন্যদের মতো স্বাভাবিক হবে বলেও আশা তার। বৌ পেয়ে ভিশন খুশী হয়ে সকলের দোয়া চেয়েছেন বর আব্বাস উদ্দিন। শুক্রবার রাতে, আব্বাস উদ্দীনের সঙ্গে মিমের বিয়ে সম্পন্ন হয়। এই বিয়েতে বরযাত্রী ছিলেন ১৫ জন।
ডেস্ক রিপোর্ট/বাংলা টিভি।



