বাংলাদেশআওয়ামী লীগরাজনীতি
ঐতিহাসিক মুজিবনগর দিবসে রাষ্ট্রীয় শ্রদ্ধা

স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণের দিবসে, মুজিবনগর স্মৃতিসৌধে রাষ্ট্রীয় শ্রদ্ধা জানানো হয়েছে।

সকালে মুজিবনগর আম্রকানন স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলন করে জেলা প্রশাসন। পরে পুলিশ ও আনসারদের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।পরে সেখানে এক মিনিট নিরাবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ,মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জামি,মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



