
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু,এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ২৮৩ জন। গতকালও দেশে ১০১ জনের মৃত্যু হয়।
গত ১৫ এপ্রিল মারা যান ৯৪ জন এবং ১৪ এপ্রিল মারা যান ৯৬ জন। ১৫ এপ্রিল মারা যাওয়া ৯৪ জনকে দিয়ে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ায়, শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলেন ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ১৫ হাজার ৪১৩টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। এতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিচেনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৪ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৬৯ জন এবং নারী ৩২ জন। মারা যাওয়া ১০১ জনের মধ্যে ষাটোর্ধ্ব আছেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে আছেন আট জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে আছেন ৩ জন।
বাংলাটিভি/শহীদ



