
করোনা প্রতিরোধে কঠোর বিধি-নিষেধের পঞ্চম দিনে রাজধানীতে চলাচল বেড়েছে ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও রিক্সার। জরুরি সেবা ছাড়াও বিভিন্ন অফিসের স্টাফ বহনকারী গাড়ি চলাচল করতে দেখা গেছে। সড়কে যথারীতি রয়েছে পুলিশের চেকপোষ্ট রয়েছে। তবে বাইরে বের হওয়া মানুষেরও যেন অজুহাতের শেষ নেই।
দেশব্যাপী করোনার সংক্রমণ ঠেকাতে, কঠোর বিধি-নিষেধে গণপরিবহন বন্ধ থাকলেও ধীরে ধীরে চলাচল বাড়ছে ব্যক্তিগত গাড়ির। রাজধানীর বিভিন্ন সড়ক দাপটের সাথে চলছে রিক্সা ও সিএনজি ।
লকডাউনের পঞ্চম দিনে এসে বেড়েছে সাধারণ মানুষের চলাচলও। ঝুঁকি নিয়ে জরুরী কাজে বাইরে বের হয়ে হচ্ছেন অনেকে। উপায়ন্তর না পেয়ে জীবিকার তাগিদে বের হয়ে বিপাকেও পড়েছেন অনেক নিম্নআয়ের মানুষ।
এদিকে, স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। পথে পথে ব্যারিকেড দিয়ে জেরা করা হচ্ছে, চলমান জনসাধারণকে। মুভমেন্ট পাস’ ছাড়া যানবাহনকে করা হচ্ছে জরিমানা। অনেক ক্ষেত্রে ফিরিয়েও দেয়া হয়।
বাংলাটিভি/শহীদ



