
হেফাজতে ইসলামের নেতা মামুনুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী রিমান্ড শুনানি শেষে তার ৭ দিনের মঞ্জুর করেন।
এর আগে সকাল সোয়া ১১টার দিকে মামুনুলকে নিয়ে পুলিশের গোয়েন্দা শাখার গাড়ি আদালত চত্বরে পৌঁছায়। এরপর তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে মামুনুলকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে ডিবি পুলিশ।
এদিকে, মামুনুল হককে আদালতে তোলাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে আদালত এলাকায় নিরাপত্তা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
সিএমএম কোর্টে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা তৎপর আছি দায়িত্বে থাকা পুলিশ।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, ২০২০ সালে মোহাম্মদপুর থানায় দায়েরকৃত একটি হামলা ও নাশকতার মামলায় মামুনুলকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড আবেদন করা হয়। সোমবার সকাল ১১টার দিকে ডিবি কার্যালয় থেকে পুলিশ তাকে নিয়ে আদালতে দিকে রওনা হয়।
গতকাল ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে ২০২০ সালের নাশকতার মামলায় গ্রেফতার করে পুলিশ।মোদিবিরোধী উগ্র আন্দোলন, রিসোর্টে নারী কেলেঙ্কারি, ২০১৩ সালে শাপলা চত্বরের নৈরাজ্য কিংবা সম্প্রতি দেশব্যাপী দফায় দফায় ভাঙচুর আর তাণ্ডবের ঘটনায় হুকুমদাতা হিসেবে ঘুরে ফিরে নাম আসে হেফাজত নেতা মামুনুল হকের।
বাংলাটিভি/শহীদ



