
জনগণ সচেতন না হলে দেশে আসতে পারে করোনা তৃতীয় ঢেউ, তাই স্বাস্থ্যবিধি মেনে চলে সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক।
সকালে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
করোনা মহামারীতে পুষ্টিকর খাবার একটি মানুষের জন্য অপরিহার্য উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, সবাইকে পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা দেশের পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়নসম্পূণতা অর্জন করেছে, তাই বিশ্বের অনেক দেশ হতে বাংলাদেশও পুষ্টিগুনে অনেক এগিয়ে রয়েছে।
২০৪০ সালের মধ্যে সবার জন্য পুষ্টি নিশ্চিতে কাজ করছে সরকার বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বাংলাটিভি/রাজ



