
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৮ জনের মৃত্যু আর এখন পর্যন্ত মোট ১০ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬২৯ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জন।
শুক্রবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ২২৫ জন। আর এখন পর্যন্ত সুস্থ ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন।
নমুনা পরীক্ষা করা হয়েছে ২৫,৮৯৬টি,নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ।শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার ১ দশমিক ৪৭ শতাংশ।
বাংলাটিভি/শহীদ



