
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৩ জন মারা গেছেন। তা নিয়ে মোট মৃতের সংখ্যা ১০ হাজার ৯৫২ জন। ২৪ ঘণ্টায় শনাক্ত ২ হাজার ৬৯৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট শনাক্ত ৭ লাখ ৪২ হাজার ৪০০ জন।
শনিবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৭৭ জন, এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ২২৮টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫৭১টি।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ১৩ দশমিক ১১ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৮ শতাংশ।
মারা যাওয়া ৮৩ জনের মধ্যে পুরুষ ৫৮ জন এবং নারী ২৫ জন। বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৫৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন ৫ জন।
বাংলাটিভি/শহীদ



