আন্তর্জাতিকএশিয়াজনদুর্ভোগ
ভারতে একদিনে করোনায় আবারও রেকর্ড শনাক্ত, মৃত্যু ২,৭৬৭

করোনায় ভারতে একদিনে আবারও রেকর্ড শনাক্ত,মৃত্যু ২,৭৬৭
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে ভারতে টানা চতুর্থ দিনের মতো ৩ লাখেরও বেশি রোগী শনাক্ত ও ২ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
রোববার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ৪৯ হাজার ৬৯১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে।
মহামারী শুরু হওয়ার পর থেকে বিশ্বজুড়ে কোথাও একদিনে এত রোগী আর শনাক্ত হয়নি। নতুন শনাক্তদের নিয়ে ভারতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। ওই একই সময় দেশটিতে আরও ২ হাজার ৭৬৭ জনসহ মোট মৃতের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে দাঁড়িয়েছে।
বাংলাটিভি/শহীদ



