
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা গেলেন ১১ হাজার ৫৩ জন।
রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত ২ হাজার ৯২২ জন, এ নিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন। ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩০১ জনসহ, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৪৪৮টি, ২১ হাজার ৯২২ টি নমুনা পরীক্ষায়।শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।
মারা যাওয়া ১০১ জনের মধ্যে পুরুষ ৫২ জন, আর নারী ৪৯ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার ১২০ জন এবং নারী দুই হাজার ৯৩৩ জন।
বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৬৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন।
বাংলাটিভি/শহীদ



