
হেফাজতে ইসলামের কয়েকজন নেতাকে গ্রেফতারের পর দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বিশেষ অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পুরনো ভিডিও ‘লাইভ’ আকারে প্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে র্যাব। পাশাপাশি সাধারণ মানুষকে ধর্মীয় উসকানিমূলক কোন গুজবে কান না দেয়ার পরামর্শ দিয়েছেন সংস্থাটির পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনমূখপাত্র।
সম্প্রতি হেফাজতে ইসলামের বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে হামলা-ভাঙচুরের অভিযোগে করা মামলায় দলটির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রযুক্তির সহায়তায় বিশেষ অ্যাপস ব্যবহার করে পুরনো ভিডিও ‘লাইভ’ আকারে ছড়িয়ে দেয়া হয় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
পুরনো ভিডিও ছড়িয়ে গুজব রটানোর সাথে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
র্যাব মূখপাত্র জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই নিজেদের শক্তি এবং রাজনৈতিক পরিচয় জানান দেয়াই ছিল প্রধান উদ্দেশ্য। আর এ উদ্দেশ্য বাস্তবায়নে ঢাল-তলোয়ার হিসেবে বিভিন্ন মাদরাসা বা এতিমখানার কোমলমতি শিশুদের ব্যবহার করা হয় বলে জানান তিনি।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, এমন ধরণের গুজবে কান না দিতে সাধারণ মানুষকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই র্যাব কর্মকর্তা।
বাংলাটিভি/শহীদ



