
দেশে করোনায় একদিনে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।
আজ সোমবার (২৬ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ২৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৬ লাখ ৬১ হাজার ৬৯৩ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৫ হাজার ৮৬৪টি,২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ। মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।
মারা যাওয়া ৯৭ জনের মধ্যে পুরুষ ৬১ জন, আর নারী ৩৬ জন। করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত পুরুষ মারা গেছেন আট হাজার ১৮১ জন এবং নারী দুই হাজার ৯৬৯ জন।
বয়স বিবেচনায় এদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৫৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন।
বাংলাটিভি/শহীদ



