দেশে পর্যাপ্ত অক্সিজেনের যোগান আছে: স্বাস্থ্যমন্ত্রী

টিকা নিয়ে আন্তর্জাতিক রাজনীতি শুরু হলেও, বাংলাদেশের টিকাপ্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সকালে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার গুরুত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময়, খুব বড় অঘটন না ঘটলে, করোনা চিকিৎসায় অক্সিজেনেরও কোনো সংকট হবে না বলেও জানান তিনি।
সকালে মহাখালীস্থ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনস প্রাঙ্গণে কোভিড ১৯ মহাদুর্যোগে বিশ্ব, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার গুরুত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এতে, ভারত থেকে টিকা প্রাপ্তিতে কিছুটা জটিলতা দেখা দিয়েছে- উল্লেখ ক’রে তিনি বলেন, টিকা নিয়ে বৈশ্বিক রাজনীতি চলছে; তবে এ নিয়ে বাংলাদেশের কোনো সমস্যা হবে না।
এ সময়, চলমান লকডাউনের ফলে দেশে করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে গেছে- মন্তব্য ক’রে, হাসপাতালগুলোতে পর্যাপ্ত সাধারণ বেডসহ আইসিইউ খালি রয়েছে বলেও জানান তিনি । এ ছাড়া দেশে অক্সিজেনেরও পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
সংবাদ সম্মেলনে, ভারতে শনাক্ত হওয়া নতুন স্টেইন নিয়ন্ত্রণে সীমান্তে কঠোরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাটিভি/শহীদ



