
তীব্র গরমে অতিষ্ঠ দেশবাসী। গত তিনদিনে দেশের আবহাওয়ার চরম অবনতি। গত ৪৮ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টির দেখা মেলেনি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে এ প্রবাহ আরো ২ থেকে ৩ দিন সারাদেশেই অব্যাহত থাকবে, এবং মে মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
দেশজুড়ে বয়ে যাওয়া দাবদাহে হাঁসফাঁস নাগরিক জীবন। গরমের তীব্রতায় আবাল বৃদ্ধ বনিতা কাতর হয়ে পড়েছে।
গত কয়েকদিন নেই বৃষ্টির দেখা। রোদের তেজ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরমের তীব্রতাও।
আবহাওয়া অধিদপ্তর বলছে, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছ। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এরপর নামতে পারে বৃষ্টি।
আজ ঢাকার তাপমাত্রা ৩৮ ডিগ্রী সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৯ ডিগ্রী সেলসিয়াস।
বাংলাটিভি/রাজ



