
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে একটি তেলের ট্যাংকারে আগুন লেগে দুইজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত দুই শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন- সাহাবুদ্দিন, সুফিয়ান ও মুনির। তবে হতাহতরা সবাই ওই ট্যাঙ্কারে কর্মরত শ্রমিক বলে জানা গেছে।
আগুনে দগ্ধ অবস্থায় তিনজনকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বাংলাটিভি/রাজ



