আন্তর্জাতিকএশিয়াবাংলাদেশ
ভারতে রেকর্ড শনাক্ত ও মৃত্যু

ভারতে দৈনিক করোনায় মৃত্যু ও দৈনিক শনাক্তের সংখ্যা এযাবৎ সকল রেকর্ড ভেঙ্গেছে। দেশটিতে গেল একদিনে মারা গেছেন রেকর্ড ৩ হাজার ৬৪৫ জন। নতুন আক্রান্ত রোগি শনাক্ত হয়েছে তিন লাখ ৭৯ হাজার ২৫৭ জন।
সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মহামারী করোনা ভাইরাসে ভারতে মোট মৃতের সংখ্যা এখন ২ লাখ ৪ হাজারের ৮৩২।
সারিবদ্ধ লাশবাহী অ্যাম্বুলেন্সই জানান দিচ্ছে ভারতের করোনা পরিস্থিতির ভয়াবহতা। কবরস্থান ও শ্মশানে মৃতদেহ সৎকার করতেও যেন হিমশিম অবস্থা।
শ্মশানে চিতা জ্বালানোর মতো কাঠও নেই। সেইসঙ্গে অপর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন সাধারণ মানুষ।
হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট আরো তীব্র আকার ধারণ করেছে। বেশিরভাগ হাসপাতালে বেড নেই, অ্যাম্বুলেন্সেই মারা যাচ্ছে রোগী।
বাংলাটিভি/রাজ



