
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৮৮ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৩৯৩ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩৪১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এসব তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন চার হাজার ৭৮২ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ছয় লাখ ৭৭ হাজার ১০১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৭২৩টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৯২৮টি। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৪৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৫১ শতাংশ।
মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষ ৫২ জন, আর নারী ৩৬ জন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৫ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে আছেন একজন।
বাংলাটিভি/শহীদ



