
জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই করোনা ভ্যাকসিন নিয়ে সরকার ব্যবসা করেছে, বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের ‘গুম-খুন ও নির্যাতিত পরিবারে ঈদ উপহার বিতরণ’ অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, মানুষের উপকার না করে সরকার দুর্নীতি নিয়ে ব্যস্ত।
ফখরুল বলেন, দেশের সংকটময় মুহূর্তে কারো সাথে আলাপ না করে নিজেদের স্বার্থে ভ্যাকসিন আমদানির কাজ একটি প্রতিষ্ঠানকে দিয়েছে সরকার।
বাংলাটিভি/রাজ



