বাংলাদেশ
তিনদফা দাবি বাস্তবায়নে বিক্ষোভের ডাক সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের

স্বাস্থ্যবিধি মেনে মোট আসনের অর্ধেকযাত্রী নিয়ে গণপরিবহন চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। পাশাপাশি স্বাভাবিক পণ্য পরিবহনও চালুর দাবি জানানো হয়েছে।
সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে, এসব দাবি উত্থাপন করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী।
এসময় দাবি বাস্তবায়নে রোববার সারাদেশে বিক্ষোভ মিছিল এবং মঙ্গলবার সারাদেশের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এছাড়া সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান এবং সারাদেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০ টাকায় ওএমএস চাল বিক্রির দাবি জানান সংগঠনের সিনিয়র-সহ সভাপতি ছাদিকুর রহমান হিরু।
বাংলাটিভি/রাজ



