যেকোন মূল্যে সবার টিকা নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

করোনা প্রতিরোধে যতো টাকাই লাগুক সময়মতো টিকা এনে, দেশের সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা হবে, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই্সঙ্গে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, দেশজুড়ে করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের জন্য অর্থসহায়তা কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রোববার সারাদেশে করোনায় বিপর্যন্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে, মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আওয়ামী সরকার সবসময় জনগণের পাশে আছে উল্লেখ করে এসময় প্রধানমন্ত্রী বলেন, করোনার টিকা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকার। যেকোনো মূল্যে তা নিশ্চিত করা হবে।
এছাড়া, ভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থবিধি আরো সজাগভাবে মানার তাগিদ দেন প্রধানমন্ত্রী। এসময়, দুর্যোগকালে অসহায়দের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতিও আহ্বান জানান সরকারপ্রধান।
বাংলাটিভি/শহীদ



