
গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৫ জন।গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ৭৩৯ জন।এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৭ লাখ ৬৩ হাজার ৬৮২ জন এবং মারা গেছেন ১১ হাজার ৬৪৪ জন।
সোমবার (৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৩৪ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ লাখ ৯১ হাজার ১৬২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৪৫২টি,১৯ হাজার ৩৪১টি নমুনা পরীক্ষায়।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৯৫ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৫০ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৫২ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪২ জন পুরুষ এবং নারী ২৩ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৪৭৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১৬৮ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ষাটোর্ধ্ব ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৮ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২ জন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।
বাংলাটিভি/শহীদ



