Uncategorizedআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ
আলাদা দুটি মামলায় ৫ দিনের রিমান্ডে হেফাজত নেতা মামুনুল

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে আলাদা দুই মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত আজ এ আদেশ দেন।
সকালে সাত দিনের রিমান্ড শেষে মামুনুলকে আদালতে হাজির করে পুলিশ। এরপর বায়তুল মোকাররমে গেল মার্চে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় করা আলাদা দুই মামলায় তদন্ত কর্মকর্তা মামুনুলের ১৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন।
পরে আদালত তার দুই মামলায় মোট ৫ দিনের রিমান্ড মন্জুর করেন। এর আগে গত ২৬ এপ্রিল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে মামুনুলকে গ্রেফতার করে পুলিশ।
বাংলা টিভি/রাজ



