
দেশে করোনায় আরও ৬১ জনের মৃত্যু হয়েছে,এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১ হাজার ৭০৫ জন। মঙ্গলবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একদিনে আরও ১ হাজার ৯১৪ জন শনাক্ত। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন একদিনে ৩ হাজার ৮৭০ জনসহ এ পর্যন্ত সুস্থ ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। ২১ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছে ৯০ দশমিক ৭৮ শতাংশ এবং মারা গেছে ১ দশমিক ৫৩ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং নারী ২৫ জন। এখন পর্যন্ত পুরুষ ৮ হাজার ৫১২ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ১৯৩ জন।
বয়স বিশ্লেষণে দেখা গেছে, ৬০ ঊর্ধ্ব ৪৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৩ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।
বাংলাটিভি/শহীদ



