
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৫০ জনের মৃত্যু। গত ৩৫ দিনের মধ্যে এটাই একদিনে সবচেয়ে কম মৃত্যু। গত ৩০ মার্চ ৪৫ জন মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদফতর। এই ৫০ জনকে নিয়ে দেশে মোট মারা গেলেন ১১ হাজার ৭৫৫ জন। নতুন শনাক্ত ১ হাজার ৭৪২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ জন।
বুধবার (৫ মে) করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৪৩৩ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ ৬ লাখ ৯৮ হাজার ৪৬৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহীত হয় ২০ হাজার ২১৭টি। আর নমুনা পরীক্ষা হয় ২০ হাজার ২৮৪টি।২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮ দশমিক ৫৯ শতাংশ। আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য দুই শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৫৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫০ জনের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১৮ জন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন আট হাজার ৫৪৪ জন এবং নারী মারা গেলেন তিন হাজার ২১১ জন।
বয়স বিবেচনায় তাদের মধ্যে ষাটোর্ধ্ব রয়েছেন ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আছেন ১৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, আর ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আছেন দুই জন।
বাংলাটিভি/শহীদ



